১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা সড়ক অবরোধ করেন। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন চালকরা।
কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে অটোরিকশা চলাচল বন্ধ রাখেন চালকরা। এতে নগরীর বিভিন্ন এলাকায় যান চলাচলে প্রভাব পড়ে।
অটোরিকশা চালক মাহবুব বলেন, ‘আমাদের ১২ দফা দাবিতে আমরা কর্মসূচি পালন করছি।’
এদিকে চালকদের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘বিশৃঙ্খলা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা সতর্ক দৃষ্টি রাখছি তাদের ওপর।’
অটোরিকশাচালকদের ১২ দফা দাবি
অটোরিকশাচালকদের দাবিগুলো হলো—
লাইসেন্স প্রদান: দেশের সড়কের উপযোগী নকশায় ব্যাটারিচালিত যানবাহন আধুনিকায়ন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে লাইসেন্স দিতে হবে।
যৌক্তিক চলাচলের অনুমতি: ব্যাটারিচালিত অটোরিকশা ও তিন চাকার যানবাহনের জন্য সুনির্দিষ্ট ও যৌক্তিক চলাচলের অনুমতি নিশ্চিত করতে হবে।
চালকদের লাইসেন্স: পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে চালকদের আনুষ্ঠানিকভাবে গাড়ি চালানোর লাইসেন্স দিতে হবে।
বিদ্যুৎ সংযোগ: অটোরিকশা চার্জ দেওয়ার বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ও হয়রানি বন্ধ করতে হবে।
গাড়ি আটক ও জরিমানা বন্ধ: লাইসেন্স প্রদান না করা পর্যন্ত অযথা গাড়ি আটক, ডাম্পিংয়ে পাঠানো ও জরিমানা আদায় বন্ধ করতে হবে।
পুলিশি হয়রানি বন্ধ: চালকদের ওপর পুলিশি নির্যাতন ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
সড়কে চলাচলের সুযোগ: শহরের ছোট-বড় ও অনুমোদনযোগ্য সব সড়কে বাধাহীনভাবে অটোরিকশা চালানোর সুযোগ দিতে হবে।
সামাজিক নিরাপত্তা: শ্রমিকদের ন্যূনতম মজুরি, কাজের নির্দিষ্ট সময় ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
চার্জিং নীতিমালা: নিরাপদ ও বৈধভাবে অটোরিকশা চার্জ দেওয়ার জন্য সুনির্দিষ্ট নীতিমালা এবং সহজ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে হবে।
আইনি অধিকার: আটক শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং মামলার নামে হয়রানি বন্ধ করতে হবে।
কল্যাণ তহবিল গঠন: অটোরিকশাশ্রমিকদের জন্য স্বতন্ত্র কল্যাণ তহবিল গঠন করে চিকিৎসা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে।
বিধিনিষেধ সংশোধন: সম্প্রতি জারি করা বা প্রস্তাবিত বিধিনিষেধের যেসব ধারা শ্রমিকদের জীবিকার পরিপন্থি, সেগুলো সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন করতে হবে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন