মুন টাইমস নিউজ

রাজধানী

মিরপুরে শ্রমিক আন্দোলন

গ্রেপ্তার ৫০ ছাড়িয়েছে, ৩০ জনের বেশি কার্যক্রম নিষিদ্ধ দলের

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
গ্রেপ্তার ৫০ ছাড়িয়েছে, ৩০ জনের বেশি কার্যক্রম নিষিদ্ধ দলের

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে এখন পর্যন্ত ৫০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীর সংখ্যা ৩০ জনের বেশি বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, আজ মিরপুরের পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। কয়েকটি স্থানে শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলেও প্রশাসনের তৎপরতায় তা সম্ভব হয়নি। গতকালের সভার সিদ্ধান্ত কাজে লেগেছে, শ্রমিকেরা কাজে ফিরেছেন। এরপরও কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে।

জানা গেছে, সকালে রূপনগরের শিয়ালবাড়ী এলাকার রাইজিং গ্রুপের প্রায় তিন থেকে চার হাজার শ্রমিক কাজে যোগ দেন। তবে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তারা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে কারখানার সামনের সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক বলেন, কিছু শ্রমিক জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে চলে যান। কোনো ধরনের ঝামেলা হয়নি।

তিনি আরও বলেন, শ্রমিকেরা সকাল থেকেই কাজে ছিলেন। পরে রাইজিং গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের ছুটি দিয়ে দিলে তারা চলে যান। এ সময় কিছু শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন।

এদিন সকাল থেকে মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যদের বিপুল উপস্থিতি দেখা গেছে। তবে এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


গ্রেপ্তার ৫০ ছাড়িয়েছে, ৩০ জনের বেশি কার্যক্রম নিষিদ্ধ দলের

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে এখন পর্যন্ত ৫০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীর সংখ্যা ৩০ জনের বেশি বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, আজ মিরপুরের পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। কয়েকটি স্থানে শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলেও প্রশাসনের তৎপরতায় তা সম্ভব হয়নি। গতকালের সভার সিদ্ধান্ত কাজে লেগেছে, শ্রমিকেরা কাজে ফিরেছেন। এরপরও কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে।

জানা গেছে, সকালে রূপনগরের শিয়ালবাড়ী এলাকার রাইজিং গ্রুপের প্রায় তিন থেকে চার হাজার শ্রমিক কাজে যোগ দেন। তবে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তারা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে কারখানার সামনের সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক বলেন, কিছু শ্রমিক জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে চলে যান। কোনো ধরনের ঝামেলা হয়নি।

তিনি আরও বলেন, শ্রমিকেরা সকাল থেকেই কাজে ছিলেন। পরে রাইজিং গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের ছুটি দিয়ে দিলে তারা চলে যান। এ সময় কিছু শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন।

এদিন সকাল থেকে মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যদের বিপুল উপস্থিতি দেখা গেছে। তবে এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ