মুন টাইমস নিউজ

অর্থনীতি

পোশাক শিল্পে অস্থিরতা কমলেও উৎপাদন বন্ধ ১৩০ কারখানায়

পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরিকাঠামো ডিসেম্বরের মধ্যে কার্যকরের আশ্বাসের পর শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে শ্রমিক অসন্তোষের কারণে বৃৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশের প্রায় ১৩০টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল বলে জানিয়েছে শিল্প পুলিশ।আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের কয়েকটি কারখানায় শ্রমিকেরা উপস্থিত হলেও উৎপাদনকাজে যোগ দিতে অস্বীকৃতি জানান। ফলে এসব কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হন মালিকেরা।শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী জসিম উদ্দিন বলেন, ‘কয়েকটি এলাকায় শ্রমিকেরা কারখানায় এলেও উৎপাদনকাজে যোগ দেননি। ফলে উৎপাদন কার্যক্রম চালু রাখা সম্ভব হয়নি এবং কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে হয়েছে।’তিনি জানান, সাভারের ৭০টি, গাজীপুরের প্রায় ৫০টি এবং নারায়ণগঞ্জের আটটি কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া গেছে।তবে আগের দিনগুলোর মতো বড় ধরনের সড়ক অবরোধ, জমায়েত বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। যদিও গাজীপুরে সড়ক অবরোধের চেষ্টা এবং মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।গাজী জসিম উদ্দিন বলেন, ‘শ্রমিকদের ককটেল নিক্ষেপ করার কথা নয়। এখানে যে অন্যরা জড়িত, তা বেশ স্পষ্ট।’বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি স্বাভাবিক হয়েছে, তা বলা যাচ্ছে না।’

পোশাক শিল্পে অস্থিরতা কমলেও উৎপাদন বন্ধ ১৩০ কারখানায়