সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১১ নম্বর সোনাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুর হোসেনের পক্ষে জনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় জনগণের অংশগ্রহণে উপজেলার চামতারা বাজারে এ জনসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুর হোসেন। এ সজময় এলাকার উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন ১১ নম্বর সোনাতনী ইউনিয়ন বিএনপির সাবেক ১ নম্বর সিনিয়র সভাপতি মোঃ ইয়াকুব মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল হক।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর সোনাতনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জনাব আলী। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজা এবং ১১ নম্বর সোনাতনী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা।সভায় বক্তারা এলাকার উন্নয়ন ও জনসাধারণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।চামতারা বাজারে আয়োজিত এ জনসংযোগ ও মতবিনিময় সভাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।