জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাঁদের আট মাস বয়সী শিশুকন্যা। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে মোটরসাইকেলের আরোহী ও অটোরিকশার চালক রয়েছেন।
আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার বাসিন্দা মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) এবং আট মাস বয়সী মেয়ে রিফা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি অটোরিকশা শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে মেলান্দহের উদ্দেশে আসছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি অটোরিকশার ওপর উঠে গেলে যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোরশেদ আলম।
দুর্ঘটনায় গুরুতর আহত হন তাঁর স্ত্রী ও শিশুকন্যা। তাঁদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত অপর তিনজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তবে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় ট্রাকটি আটক করতে সক্ষম হন। এ সময় চালক পালিয়ে যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
আটক ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়ার পাশাপাশি পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন