মুন টাইমস নিউজ

সারাদেশ

সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে উস্কানির অভিযোগে ১৪ মামলা, গ্রেফতার ৩০

সাভারঃ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা আন্দোলনকে কেন্দ্র করে উস্কানি, ভাঙচুর ও নাশকতার অভিযোগে এখন পর্যন্ত ১৪ টি মামলা ও অজ্ঞাত ৬ থেকে ৭ হাজার আসামি করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে সাভার মডেল থানায় ২ টি এবং আশুলিয়া থানায় ১২টি মোট ১৫টি মামলা হয়েছে।

​থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাভার মডেল ও আশুলিয়া থানায় দায়ের করা মামলাগুলোতে এ পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ মোতায়েনসহ সার্বিক নজরদারি জোরদার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন,অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে সাভার ও আশুলিয়া মিলে ১৪টি মামলা হয়েছে। এছাড়া সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে উস্কানির অভিযোগে ১৪ মামলা, গ্রেফতার ৩০

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সাভারঃ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা আন্দোলনকে কেন্দ্র করে উস্কানি, ভাঙচুর ও নাশকতার অভিযোগে এখন পর্যন্ত ১৪ টি মামলা ও অজ্ঞাত ৬ থেকে ৭ হাজার আসামি করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে সাভার মডেল থানায় ২ টি এবং আশুলিয়া থানায় ১২টি মোট ১৫টি মামলা হয়েছে।

​থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাভার মডেল ও আশুলিয়া থানায় দায়ের করা মামলাগুলোতে এ পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ মোতায়েনসহ সার্বিক নজরদারি জোরদার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন,অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে সাভার ও আশুলিয়া মিলে ১৪টি মামলা হয়েছে। এছাড়া সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ