জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ও র্যাব-৫ এর যৌথ বিশেষ অভিযানে জয়পুরহাটের দুটি কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৬ লাখ ৯০০ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ মে) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত জয়পুরহাট সদর উপজেলার এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস এবং কালাই উপজেলার করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে পৃথক অভিযান পরিচালনা করা হয়।অভিযানে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মহসিন বয়ানের নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল এবং র্যাব-৫, সিপিসি-৩ এর সদস্যরা অংশ নেন। এসময় স্থানীয় বাজার কমিটির সদস্য, কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।তল্লাশিকালে মালিকবিহীন অবস্থায় ১৮ হাজার ৫৮২ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং ৫৯০ পিস মমোসা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব পণ্য সীমান্ত পথে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। একই সঙ্গে সামাজিক শান্তিশৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন