মুন টাইমস নিউজ

অপরাধ

রংপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রংপুর মহানগরীর মাহিগঞ্জে পাটখেতে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বদিয়ার জামান ওরফে জামানকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মাহিগঞ্জ থানার ২৯ নম্বর ওয়ার্ডের কলাবাড়ী এলাকায় একটি পাটখেতে শিশুটিকে কৌশলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বদিয়ার জামান। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্ত জামান পালিয়ে যান।

ঘটনার পরপরই মাহিগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ টিম অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মিঠাপুকুরের রাধাবল্লভপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি শোনার পর পুলিশ গুরুত্বের সঙ্গে অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বদিয়ার জামানকে গ্রেফতার করে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত বদিয়ার জামানের দুই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন বলেও পুলিশ কমিশনার জানান।

রংপুর

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

রংপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

রংপুর মহানগরীর মাহিগঞ্জে পাটখেতে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বদিয়ার জামান ওরফে জামানকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মাহিগঞ্জ থানার ২৯ নম্বর ওয়ার্ডের কলাবাড়ী এলাকায় একটি পাটখেতে শিশুটিকে কৌশলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বদিয়ার জামান। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্ত জামান পালিয়ে যান।

ঘটনার পরপরই মাহিগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ টিম অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মিঠাপুকুরের রাধাবল্লভপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি শোনার পর পুলিশ গুরুত্বের সঙ্গে অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বদিয়ার জামানকে গ্রেফতার করে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত বদিয়ার জামানের দুই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন বলেও পুলিশ কমিশনার জানান।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ