মুন টাইমস নিউজ

আব্দুল্লাহ আনন্দ

আব্দুল্লাহ আনন্দ

নিজস্ব প্রতিবেদক


কাউনিয়ায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার খোরশেদ আলমের মতবিনিময় সভা

কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) কাউনিয়া মডেল মসজিদ অডিটোরিয়াম রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন আসন্ন কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ খোরশেদ আলম। তিনি সাংবাদিকদের সাথে বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও স্থানীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন।এসময় আরও উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আঃ সালাম (সরকার), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মমিন মিল্লাত, রংপুর জেলা ছাত্রশিবিরের আইটি ও প্রচার সম্পাদক মোক্তারুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতিউর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

কাউনিয়ায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার খোরশেদ আলমের মতবিনিময় সভা