মুন টাইমস নিউজ

সারাদেশ

গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা আট দিন আন্দোলনের পর গাজীপুরের পোশাক শ্রমিকরা কাজে ফিরেছেন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শ্রমিকদের কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিতে দেখা গেছে।

তবে শিল্পাঞ্চলের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে এসব কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার কাজে যোগ দিতে পারেননি।

শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব পালন করছে।

তিনি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ ছাড়া ১০ প্লাটুন বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছেন।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা আট দিন আন্দোলনের পর গাজীপুরের পোশাক শ্রমিকরা কাজে ফিরেছেন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শ্রমিকদের কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিতে দেখা গেছে।

তবে শিল্পাঞ্চলের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে এসব কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার কাজে যোগ দিতে পারেননি।

শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব পালন করছে।

তিনি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ ছাড়া ১০ প্লাটুন বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছেন।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ