মুন টাইমস নিউজ

সারাদেশ

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

সাভারঃ শ্রমিক অসন্তোষ চলমান থাকায় পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সাভার ওআশুলিয়া এলাকায় ১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া নিরাপত্তা কার্যক্রম কার্যকর ও গতিশীল করতে ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং করা হচ্ছে। দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরাও ব্যবহার করছেন। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক এসব কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সাভারঃ শ্রমিক অসন্তোষ চলমান থাকায় পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সাভার ওআশুলিয়া এলাকায় ১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া নিরাপত্তা কার্যক্রম কার্যকর ও গতিশীল করতে ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং করা হচ্ছে। দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরাও ব্যবহার করছেন। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক এসব কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ