গাজীপুরের কাশিমপুর থানাধীন সারাবো সংলগ্ন তালতলা এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, সকাল আনুমানিক ১০টার দিকে কোণাবাড়ী ও কাশিমপুরের সীমান্তবর্তী তালতলা এলাকার একটি ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং সোয়া ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের মূল কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুরের কাশিমপুর থানাধীন সারাবো সংলগ্ন তালতলা এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, সকাল আনুমানিক ১০টার দিকে কোণাবাড়ী ও কাশিমপুরের সীমান্তবর্তী তালতলা এলাকার একটি ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং সোয়া ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের মূল কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আপনার মতামত লিখুন