মুন টাইমস নিউজ

আন্তর্জাতিক

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করল রাশিয়া

ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেশম দ্বীপে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইরানে হামলাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে মস্কো জানিয়েছে, ইরানে ধ্বংসযজ্ঞ ও মৃত্যু ডেকে এনে দেশটির সার্বভৌমত্ব রক্ষার সংকল্পকে ভেঙে ফেলা যাবে না।আজ সোমবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বিগত কয়েক মাসের ট্র্যাজেডি প্রমাণ করে— সামরিক অভিযান চালিয়ে ইরানি জনগণের তাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইচ্ছাকে দমন করা অসম্ভব। যারা আজ নতুন হামলার হুমকি দিচ্ছে বা পদক্ষেপ নিচ্ছে, তাদের এই ইতিহাস মাথায় রাখা উচিত।বর্তমান সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করা এবং মধ্যস্থতাকারীদের সহায়তা করার আহ্বান জানিয়ে জাখারোভা বলেন, সংঘাতের পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজতে এবং তা বাস্তবায়নে মস্কো সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। একই সঙ্গে বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালিতে’ দ্রুত স্বাভাবিকতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। মারিয়া জাখারোভা জোর দিয়ে বলেন, এই প্রণালি ব্যবহারের ক্ষেত্রে যেমন অবরুদ্ধ ইরানের বৈধ স্বার্থের স্বীকৃতি প্রয়োজন, তেমনি সব দেশের জন্যই জলপথটির নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করা জরুরি।

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করল রাশিয়া