পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, গার্মেন্টস কারখানা বন্ধ ও উৎপাদন ব্যাহত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু এলাকায় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তা অনেক ক্ষেত্রেই গার্মেন্টস শ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কোনো মহল উৎপাদন বন্ধ রাখার জন্য উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
তিনি বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই আলোচনায় সন্তুষ্ট বলে জানান তিনি।
মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডেই হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলমান থাকায় নতুন করে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই। যারা কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন