মুন টাইমস নিউজ

অপরাধ

মাদক সেবনের দায়ে বীরগঞ্জে ১ বছরের কারাদণ্ড

ছবি: মাদক সেবনের দায়ে দণ্ডিত ব্যক্তি

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ মে) উপজেলার মোহনপুর ইউনিয়নের পূর্ব জোতরঘু গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় মৃত রুস্তম আলীর পুত্র মো. রফিকুল ইসলাম (৫৫)-কে আটক করা হয়।

পরে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দিনাজপুর বীরগঞ্জ মাদক সেবন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মাদক সেবনের দায়ে বীরগঞ্জে ১ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ মে) উপজেলার মোহনপুর ইউনিয়নের পূর্ব জোতরঘু গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় মৃত রুস্তম আলীর পুত্র মো. রফিকুল ইসলাম (৫৫)-কে আটক করা হয়।

পরে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ