মুন টাইমস নিউজ

সারাদেশ

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু
সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামের নামা এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিনজন কৃষকের মৃত্যু হয়েছে। 

রবিবার (২১ জুন) বিকেল ৫ টার দিকে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হয়েছে, বলিয়ারপুর পাচানি পাড়ার মৃত বুদ্দু মিয়ার ছেলে ও ক্ষেতের মালিক দ্বীন ইসলাম (৫৪)। অপর দুইজন কৃষকের মধ্যে একজনের নাম দুলাল বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

অন্য একজনের পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সুত্রে জানা গেছে , বিকেলে কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই কৃষক মারা যায়। অপর একজন ক্ষেতের মালিক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত দুই শ্রমিককে হেমায়েতপুর এলাকা থেকে বদলি কাজের জন্য আনা হয়েছিল। 

এ ব্যাপারে সাভার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, বিকেলে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দ্বীন ইসলামের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামের নামা এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিনজন কৃষকের মৃত্যু হয়েছে। 

রবিবার (২১ জুন) বিকেল ৫ টার দিকে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হয়েছে, বলিয়ারপুর পাচানি পাড়ার মৃত বুদ্দু মিয়ার ছেলে ও ক্ষেতের মালিক দ্বীন ইসলাম (৫৪)। অপর দুইজন কৃষকের মধ্যে একজনের নাম দুলাল বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

অন্য একজনের পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সুত্রে জানা গেছে , বিকেলে কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই কৃষক মারা যায়। অপর একজন ক্ষেতের মালিক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত দুই শ্রমিককে হেমায়েতপুর এলাকা থেকে বদলি কাজের জন্য আনা হয়েছিল। 

এ ব্যাপারে সাভার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, বিকেলে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দ্বীন ইসলামের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ