রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৮টি মামলা করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি, ইয়াবা, গাঁজা, বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগ বিভাগে ৬১ জন, ওয়ারী বিভাগে ৬৭ জন, মতিঝিল বিভাগে ৬০ জন, তেজগাঁও বিভাগে ৭৭ জন, মিরপুর বিভাগে ১৪৯ জন, গুলশান বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
পুলিশ জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৬৪২ পিস ইয়াবা, চারটি বিলাসবহুল গাড়ি, একটি ব্যক্তিগত গাড়ি, একটি অটোরিকশা, চারটি মুঠোফোন এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আকতার হোসেন বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।’
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন