মুন টাইমস নিউজ

আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীপাবলিতে আতশবাজি, দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীপাবলিতে আতশবাজি, দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

ভারতের রাজধানী দিল্লিতে দীপাবলি উৎসবের পর বায়ুদূষণ আরও বেড়েছে। আদালতের নির্দেশনা উপেক্ষা করে উৎসব উদযাপনের সময় আতশবাজি পোড়ানোয় আজ সোমবার (৯ নভেম্বর) সকালে শহরটির বায়ুমান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্সের। 

স্থানীয় সময় আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় দিল্লির বায়ুমান সূচক বা একিউআই ছিল ৩৭০। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের শ্রেণিবিন্যাস অনুযায়ী, এই মাত্রা ‘খুব খারাপ’ হিসেবে বিবেচিত। সংস্থাটির হিসাবে, একিউআই ৫০ পর্যন্ত থাকলে বায়ুর মান ভালো ধরা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, দিল্লির অনেক এলাকায় একিউআই ৪০০ ছাড়িয়েছে। এসব এলাকার বায়ুমান ‘গুরুতর’ পর্যায়ে রয়েছে।

চলতি মাসের শুরুতে ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, দীপাবলির ছুটিতে নির্দিষ্ট সময়ের মধ্যে কেবল অনুমোদিত কম দূষণকারী আতশবাজি পোড়ানো যাবে। তবে দিল্লি ও দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বাসিন্দারা জানিয়েছেন, গভীর রাত পর্যন্ত আতশবাজি পোড়ানো হয়েছে।

রয়টার্স টেলিভিশনের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত ভারতের অন্যতম পরিচিত স্থাপনা ইন্ডিয়া গেট ধোঁয়াশায় ঢেকে গেছে। এলাকাটির কাছেই সরকারি বিভিন্ন দপ্তর ও পার্লামেন্ট ভবন অবস্থিত।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সরাসরি প্রকাশিত তালিকা অনুযায়ী, সোমবার সকালে বিশ্বের তৃতীয় দূষিত শহর ছিল দিল্লি। তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই ছিল ৫৬৩, যা ‘বিপজ্জনক’ পর্যায়ের দূষণ হিসেবে বিবেচিত।

উত্তর ভারতের বিভিন্ন এলাকায় শীতের শুরু থেকেই বায়ুদূষণ প্রতিবছর বড় সমস্যা হয়ে দেখা দেয়। এ সময় ঠান্ডা ও ভারি বাতাসের কারণে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া বাতাসে আটকে থাকে।

দিল্লির মতো বড় শহরে যানবাহনের সংখ্যা ও নির্মাণকাজ বেশি হওয়ায় দূষণের মাত্রা আরও বাড়ে। এর ফলে শহরটির অনেক বাসিন্দাকে শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগতে হয়।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীপাবলিতে আতশবাজি, দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের রাজধানী দিল্লিতে দীপাবলি উৎসবের পর বায়ুদূষণ আরও বেড়েছে। আদালতের নির্দেশনা উপেক্ষা করে উৎসব উদযাপনের সময় আতশবাজি পোড়ানোয় আজ সোমবার (৯ নভেম্বর) সকালে শহরটির বায়ুমান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্সের। 

স্থানীয় সময় আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় দিল্লির বায়ুমান সূচক বা একিউআই ছিল ৩৭০। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের শ্রেণিবিন্যাস অনুযায়ী, এই মাত্রা ‘খুব খারাপ’ হিসেবে বিবেচিত। সংস্থাটির হিসাবে, একিউআই ৫০ পর্যন্ত থাকলে বায়ুর মান ভালো ধরা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, দিল্লির অনেক এলাকায় একিউআই ৪০০ ছাড়িয়েছে। এসব এলাকার বায়ুমান ‘গুরুতর’ পর্যায়ে রয়েছে।

চলতি মাসের শুরুতে ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, দীপাবলির ছুটিতে নির্দিষ্ট সময়ের মধ্যে কেবল অনুমোদিত কম দূষণকারী আতশবাজি পোড়ানো যাবে। তবে দিল্লি ও দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বাসিন্দারা জানিয়েছেন, গভীর রাত পর্যন্ত আতশবাজি পোড়ানো হয়েছে।

রয়টার্স টেলিভিশনের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত ভারতের অন্যতম পরিচিত স্থাপনা ইন্ডিয়া গেট ধোঁয়াশায় ঢেকে গেছে। এলাকাটির কাছেই সরকারি বিভিন্ন দপ্তর ও পার্লামেন্ট ভবন অবস্থিত।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সরাসরি প্রকাশিত তালিকা অনুযায়ী, সোমবার সকালে বিশ্বের তৃতীয় দূষিত শহর ছিল দিল্লি। তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই ছিল ৫৬৩, যা ‘বিপজ্জনক’ পর্যায়ের দূষণ হিসেবে বিবেচিত।

উত্তর ভারতের বিভিন্ন এলাকায় শীতের শুরু থেকেই বায়ুদূষণ প্রতিবছর বড় সমস্যা হয়ে দেখা দেয়। এ সময় ঠান্ডা ও ভারি বাতাসের কারণে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া বাতাসে আটকে থাকে।

দিল্লির মতো বড় শহরে যানবাহনের সংখ্যা ও নির্মাণকাজ বেশি হওয়ায় দূষণের মাত্রা আরও বাড়ে। এর ফলে শহরটির অনেক বাসিন্দাকে শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগতে হয়।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ