যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যে। প্রযুক্তি খাতের শেয়ারের দরপতনে এক দিনেই প্রায় ৮০ বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন তিনি। এতে তাঁর মোট সম্পদের পরিমাণ ৮০০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফোর্বসের হিসাব অনুযায়ী, বিকেল নাগাদ মাস্কের সম্পদের মূল্য ৯ শতাংশের বেশি কমে যায়। টেসলা ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দর কমে যাওয়ায় তাঁর সম্পদে এই বড় ধাক্কা লাগে। তবে সম্পদের পরিমাণ কমলেও বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছেন তিনি।
নির্বাচনের ফল প্রকাশের পর বৃহস্পতিবার টেসলার শেয়ারের দাম ১১ দশমিক ৫ শতাংশ কমে যায়। আগস্টের পর প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বনিম্ন দর ছিল এটি। একই দিনে স্পেসএক্সের শেয়ারের দামও ৮ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির প্রায় ৫০ শতাংশ মালিকানা রয়েছে মাস্কের হাতে।
এর আগের দিন বুধবারও একই কারণে তাঁর সম্পদে বড় পতন দেখা যায়। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, সেদিন প্রায় ৪৫ বিলিয়ন ডলার কমে মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল ৮৬৫ দশমিক ৬ বিলিয়ন ডলারে। পরদিনের দরপতনে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।
নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর বিনিয়োগকারীদের মধ্যে মাস্কের প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে তাঁর ব্যবসায়িক কার্যক্রমের ওপর নজরদারি ও তদন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।
নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ৪৪৫ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন মাস্ক। তবে তাঁর সমর্থন পাওয়া অনেক প্রার্থীই জয় পাননি। টেক্সাসেও রিপাবলিকানদের পরাজয় মাস্কের ব্যবসায়িক স্বার্থ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। রাজ্যটিতে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা গভর্নর নির্বাচিত হয়েছেন এবং সিনেট নির্বাচনে জয় পেয়েছেন জেমস তালারিকো।
টেক্সাসে টেসলা ও স্পেসএক্সের গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে। ফলে রাজ্যটির রাজনৈতিক পরিবর্তন এবং কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়ায় প্রতিষ্ঠান দুটির সরকারি চুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্যকেন্দ্র নির্মাণ ও ব্যবসায়িক কার্যক্রমে নজরদারি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে প্রযুক্তি খাতের দরপতনে অন্য ধনকুবেরদের সম্পদেও নেতিবাচক প্রভাব পড়েছে। ফোর্বসের তথ্য বলছে, ডেল টেকনোলজিসের প্রধান মাইকেল ডেলের সম্পদ কমেছে ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের কমেছে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার। আর মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ হারিয়েছেন ৯ দশমিক ৪ বিলিয়ন ডলার।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন