আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ বাংলাদেশের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতিতে জয় ছাড়া আপাতত অন্য কোনো বিকল্প দেখছে না দলটি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতে না হতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার (৯ নভেম্বর) সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বড় চমক দিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আগে থেকেই ধারণা করা হচ্ছিল চলমান ওয়েস্ট উইন্ডিজ সিরিজে চোটের কারণে ছিটকে গেছে সাদমান ইসলাম। তার বদলে দলে ডাক পেয়েছেন অনভিষিক্ত মাহফিজুল ইসলাম। এনসিএলের চলমান মৌসুমে দুর্দান্ত পারফর্ম করার সুবাদে দলে ডাক পেয়েছেন মাহফিজুল।
এছাড়া দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণদেরও দলে জায়গা দিয়েছে নির্বাচক প্যানেল। ব্যাটিং বিভাগে রয়েছেন তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক শৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বোলিং বিভাগে পেস ও স্পিনের সমন্বয় রেখেছে বাংলাদেশ। স্পিন আক্রমণে রয়েছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে পেস বোলিং বিভাগে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার মাহফিজুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় রেখেই দল সাজিয়েছে বিসিবি। প্রতিপক্ষের ঘরের মাঠে আসন্ন এই টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য হতে যাচ্ছে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক উইকেটে বাংলাদেশের ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।
বাংলাদেশের ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক সৌরভ,মুশফিকুর রহিম,লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, মাহফিজুল ইসলাম।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন