মুন টাইমস নিউজ

জাতীয়

বিশ্ব এতিম শিশু দিবস আজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
বিশ্ব এতিম শিশু দিবস আজ

বিশ্বজুড়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার, শিক্ষা এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব এতিম শিশু দিবস। প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় সোমবার দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘এতিমদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’।

আজ সোমবার (৯ নভেম্বর) দিবসটি উপলক্ষে এতিম শিশুদের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে মানসম্মত শিক্ষা, চিকিৎসা, পুষ্টি ও নিরাপদ আবাসন নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ তৈরির বিষয়টি সামনে এসেছে।

এতিম শিশুদের শুধু মৌলিক চাহিদা পূরণ নয়, স্বাবলম্বী করে গড়ে তোলার প্রয়োজনীয়তাও রয়েছে। এ জন্য কারিগরি শিক্ষা, ভাষা দক্ষতা এবং কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

বাংলাদেশে এতিম ও অসহায় শিশুদের সহায়তায় সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, এতিমদের দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তিতে দেশের বেসরকারি এতিমখানাগুলোর জন্য ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি প্রতিষ্ঠানের এক লাখ ১৬ হাজার ৭৫৯ শিশুর জন্য এ অর্থ অনুমোদন করা হয়েছে।

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা বিশ্ব এতিম শিশু দিবসের এ আয়োজনে, জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


বিশ্ব এতিম শিশু দিবস আজ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বজুড়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার, শিক্ষা এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব এতিম শিশু দিবস। প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় সোমবার দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘এতিমদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’।

আজ সোমবার (৯ নভেম্বর) দিবসটি উপলক্ষে এতিম শিশুদের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে মানসম্মত শিক্ষা, চিকিৎসা, পুষ্টি ও নিরাপদ আবাসন নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ তৈরির বিষয়টি সামনে এসেছে।

এতিম শিশুদের শুধু মৌলিক চাহিদা পূরণ নয়, স্বাবলম্বী করে গড়ে তোলার প্রয়োজনীয়তাও রয়েছে। এ জন্য কারিগরি শিক্ষা, ভাষা দক্ষতা এবং কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

বাংলাদেশে এতিম ও অসহায় শিশুদের সহায়তায় সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, এতিমদের দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তিতে দেশের বেসরকারি এতিমখানাগুলোর জন্য ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি প্রতিষ্ঠানের এক লাখ ১৬ হাজার ৭৫৯ শিশুর জন্য এ অর্থ অনুমোদন করা হয়েছে।

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা বিশ্ব এতিম শিশু দিবসের এ আয়োজনে, জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ