মুন টাইমস নিউজ

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রানশন চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রানশন চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

আজ সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশে তাদের ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন

প্রধানমন্ত্রী বাংলাদেশে ট্রানশন গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান এবং দেশের সম্ভাবনাময় খাতগুলোতে আরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। 

প্রতিনিধিরা বর্তমান সরকারের ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ জানান।। 

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য নাহিয়ান রহমান রচি, এনবিআর এর প্রথম সচিব মো. তারেক হাসান এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের উপপরিচালক মো. আবু বাক্কার সিদ্দিক উপস্থিত ছিলেন।

ট্রানশনের প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্য আরিফ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রানশন চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

আজ সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশে তাদের ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন

প্রধানমন্ত্রী বাংলাদেশে ট্রানশন গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান এবং দেশের সম্ভাবনাময় খাতগুলোতে আরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। 

প্রতিনিধিরা বর্তমান সরকারের ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ জানান।। 

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য নাহিয়ান রহমান রচি, এনবিআর এর প্রথম সচিব মো. তারেক হাসান এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের উপপরিচালক মো. আবু বাক্কার সিদ্দিক উপস্থিত ছিলেন।

ট্রানশনের প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্য আরিফ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ