বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরও একটি গৌরবময় অধ্যায় যুক্ত করলেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে সাত হাজার রানের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ার, ধারাবাহিক পারফরম্যান্স এবং ব্যাট হাতে অসংখ্য গুরুত্বপূর্ণ ইনিংসের স্বীকৃতি হিসেবে এই অর্জন মুশফিকের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।
আজ সোমবার (৯ নভেম্বর) আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ টেস্ট ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়েন মুশফিক। ইনিংসের ২০তম ওভারে প্রতিপক্ষের বোলার ওয়ারিক্যানের বলে এক রান নিয়ে সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করার গৌরব অর্জন করেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
দেশের হয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন মুশফিক। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দলের কঠিন সময়ে দায়িত্বশীল ব্যাটিং, ধৈর্যশীল ইনিংস ও অভিজ্ঞতার পরিচয় দিয়ে বহুবার বাংলাদেশের ভরসার জায়গা হয়ে উঠেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে রানের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন মুমিনুল হক। মুমিনুলের সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন