সাভারঃ সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন মল্লিকারটেক এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ এমরান মিয়া (৪০) ও মোঃ শরিফুল ইসলাম (৪০) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করেন । আসামী মোঃ এমরান মিয়া এর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।
অপর একটি পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়া থানাধীন জিরানী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সুমন আলী (৪৫) ও মোঃ ছানোয়ার হোসেন (২৪) কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন