মুন টাইমস নিউজ

সারাদেশ

শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে সচেতনতা বাড়াতে আলোচনা সভা

নরসিংদী জেলার শিবপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভাটির আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং এতে সহযোগিতা করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তানসির বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার (কালামিয়া), উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জান্নাত তোরণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর এবং উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতি শেখ আব্দুল কাইয়ুম।

আলোচনা সভায় বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব এবং পুষ্টি বৈষম্য দূরীকরণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

জাতীয় পুষ্টি সপ্তাহ

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে সচেতনতা বাড়াতে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

নরসিংদী জেলার শিবপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভাটির আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং এতে সহযোগিতা করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তানসির বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার (কালামিয়া), উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জান্নাত তোরণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর এবং উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতি শেখ আব্দুল কাইয়ুম।

আলোচনা সভায় বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব এবং পুষ্টি বৈষম্য দূরীকরণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ