মুন টাইমস নিউজ

অপরাধ

সুনামগঞ্জে অর্ধকোটি টাকার চুরির ঘটনায় পাঁচজন আটক

সংগৃহীত

সুনামগঞ্জ শহরের বহুল আলোচিত প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা চুরির ঘটনায় রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সদর মডেল থানা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ তারিখে এক প্রবাসী ব্যক্তি লন্ডন থেকে দেশে ফেরার পর তার বাড়িতে পরিকল্পিতভাবে চুরি সংঘটিত হয়। চোরচক্র সুযোগ বুঝে ওই বাড়ি থেকে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ, ডলারসহ নগদ অর্থ নিয়ে যায়।

ঘটনার পরপরই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করে সুনামগঞ্জ সদর মডেল থানা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ তদন্তের দায়িত্ব দেন এসআই জহির উদ্দিনকে। তদন্তে সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে ধারাবাহিক অভিযান চালানো হয়।

অবশেষে পুলিশের তৎপরতায় মূল সন্দেহভাজন জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ী বিষ্ণু বণিক, ময়না মিয়া, বাচ্চু মিয়া এবং লিজা বেগম।

পুলিশ জানায়, আটক সবাই সুনামগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা ও সদর মডেল থানার ওসি রতন শেখের নেতৃত্বে পুলিশ সদস্যরা সরাসরি অংশ নেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চুরি স্বর্ণ বৈদেশিক মুদ্রা

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সুনামগঞ্জে অর্ধকোটি টাকার চুরির ঘটনায় পাঁচজন আটক

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জ শহরের বহুল আলোচিত প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা চুরির ঘটনায় রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সদর মডেল থানা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ তারিখে এক প্রবাসী ব্যক্তি লন্ডন থেকে দেশে ফেরার পর তার বাড়িতে পরিকল্পিতভাবে চুরি সংঘটিত হয়। চোরচক্র সুযোগ বুঝে ওই বাড়ি থেকে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ, ডলারসহ নগদ অর্থ নিয়ে যায়।

ঘটনার পরপরই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করে সুনামগঞ্জ সদর মডেল থানা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ তদন্তের দায়িত্ব দেন এসআই জহির উদ্দিনকে। তদন্তে সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে ধারাবাহিক অভিযান চালানো হয়।

অবশেষে পুলিশের তৎপরতায় মূল সন্দেহভাজন জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ী বিষ্ণু বণিক, ময়না মিয়া, বাচ্চু মিয়া এবং লিজা বেগম।

পুলিশ জানায়, আটক সবাই সুনামগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা ও সদর মডেল থানার ওসি রতন শেখের নেতৃত্বে পুলিশ সদস্যরা সরাসরি অংশ নেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ