সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন (এমপি, দিনাজপুর-০৬)-এর মমতাময়ী মা বেগম জেবুন্নেছা আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বুধবার (৬ মে ২০২৬) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
বেগম জেবুন্নেছা পেশায় একজন শিক্ষক ছিলেন। ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা বাদ আছর ময়মনসিংহের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে তাঁর স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন করা হবে।
মরহুমার সন্তানরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন (এমপি, দিনাজপুর-০৬)-এর মমতাময়ী মা বেগম জেবুন্নেছা আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বুধবার (৬ মে ২০২৬) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
বেগম জেবুন্নেছা পেশায় একজন শিক্ষক ছিলেন। ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা বাদ আছর ময়মনসিংহের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে তাঁর স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন করা হবে।
মরহুমার সন্তানরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

আপনার মতামত লিখুন