মুন টাইমস নিউজ

সারাদেশ

হিলিতে পেঁয়াজ-রসুনের দামে স্বস্তি, কমেছে কেজিতে ১০ টাকা

ফাইল ছবি

দিনাজপুরের হিলি বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও রসুনের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে এই দুই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

তবে বাজারে আদার সরবরাহ তুলনামূলক কম থাকলেও এর দামে বড় কোনো পরিবর্তন হয়নি; আগের মতোই স্থিতিশীল রয়েছে। বিক্রেতাদের মতে, সরবরাহ বেড়ে যাওয়ায় মূলত মসলাজাত পণ্যের দাম কমেছে। তাদের ধারণা, আসন্ন ঈদুল আজহা সামনে রেখেও আপাতত দামে বাড়তির সম্ভাবনা নেই।

মঙ্গলবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানেই পেঁয়াজ ও রসুনের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৩০ থেকে ৩৫ টাকা। অন্যদিকে, গত সপ্তাহে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হওয়া রসুন এখন পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে।

এদিকে, আদার সরবরাহ কিছুটা কম থাকায় বাজারে সামান্য ঘাটতি লক্ষ্য করা গেছে। বর্তমানে মানভেদে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। ব্যবসায়ীরা জানান, নতুন আদা বাজারে এলে দামে কিছুটা পরিবর্তন আসতে পারে।

হিলি বাজারের এক খুচরা বিক্রেতা সিরাজুল বলেন, পাবনা অঞ্চলের মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় কিছুদিন সরবরাহ কম ছিল। তবে নতুন জাতের ‘হালি’ পেঁয়াজ বাজারে আসায় পাইকারি পর্যায়ে দাম মণপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমেছে। একই সঙ্গে নতুন রসুন ওঠায় এর দামও কমতির দিকে। অন্যদিকে, আদার সরবরাহ কিছুটা কম থাকায় মোকামে দাম বাড়লেও আগের মজুত থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়েনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, বাজারে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াতে না পারে, সেজন্য নিয়মিত তদারকি চালানো হচ্ছে। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

হিলি মসালার বাজার নিম্নমুখী

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হিলিতে পেঁয়াজ-রসুনের দামে স্বস্তি, কমেছে কেজিতে ১০ টাকা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

দিনাজপুরের হিলি বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও রসুনের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে এই দুই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

তবে বাজারে আদার সরবরাহ তুলনামূলক কম থাকলেও এর দামে বড় কোনো পরিবর্তন হয়নি; আগের মতোই স্থিতিশীল রয়েছে। বিক্রেতাদের মতে, সরবরাহ বেড়ে যাওয়ায় মূলত মসলাজাত পণ্যের দাম কমেছে। তাদের ধারণা, আসন্ন ঈদুল আজহা সামনে রেখেও আপাতত দামে বাড়তির সম্ভাবনা নেই।

মঙ্গলবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানেই পেঁয়াজ ও রসুনের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৩০ থেকে ৩৫ টাকা। অন্যদিকে, গত সপ্তাহে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হওয়া রসুন এখন পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে।

এদিকে, আদার সরবরাহ কিছুটা কম থাকায় বাজারে সামান্য ঘাটতি লক্ষ্য করা গেছে। বর্তমানে মানভেদে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। ব্যবসায়ীরা জানান, নতুন আদা বাজারে এলে দামে কিছুটা পরিবর্তন আসতে পারে।

হিলি বাজারের এক খুচরা বিক্রেতা সিরাজুল বলেন, পাবনা অঞ্চলের মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় কিছুদিন সরবরাহ কম ছিল। তবে নতুন জাতের ‘হালি’ পেঁয়াজ বাজারে আসায় পাইকারি পর্যায়ে দাম মণপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমেছে। একই সঙ্গে নতুন রসুন ওঠায় এর দামও কমতির দিকে। অন্যদিকে, আদার সরবরাহ কিছুটা কম থাকায় মোকামে দাম বাড়লেও আগের মজুত থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়েনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, বাজারে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াতে না পারে, সেজন্য নিয়মিত তদারকি চালানো হচ্ছে। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ