দিনাজপুর জেলায় খাল খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের অন্যান্য এলাকার মতোই জেলার বিভিন্ন স্থানে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দিনাজপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পাল।
প্রথম পর্যায়ে যেসব ইউনিয়নে খাল খননের কাজ শুরু হয়েছে, সেগুলো হলো-- সুন্দরবন, আউলিয়াপুর ও আশকলপুর ইউনিয়ন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খাল খনন কার্যক্রম বাস্তবায়নের ফলে জলাবদ্ধতা কমবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হবে। এর মাধ্যমে কৃষি খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি, এই উদ্যোগকে এলাকার টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও উল্লেখ করা হয়।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন