মুন টাইমস নিউজ

সারাদেশ

তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান আখতারুজ্জামান মিয়ার

মেহেদী হাসান ফুয়াদ
মেহেদী হাসান ফুয়াদ
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ | ফটো কার্ড
তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান আখতারুজ্জামান মিয়ার

দিনাজপুরের খানসামা উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া তেল সংকট ও মজুতদারদের নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, যারা অপ্রয়োজনীয়ভাবে তেল সংগ্রহ করে ঘরে মজুত রাখছে, তারাই প্রকৃতপক্ষে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে পাকেরহাট সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ছয়টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি তার বক্তব্যে দাবি করেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখন শুরুতে কিছু সমস্যা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হয়েছে। অর্থনীতি শক্তিশালী হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে এবং দেশ একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে এসেছে। তবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে না পারার কারণে সেই উন্নয়ন ধারাবাহিকভাবে ধরে রাখা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, কর্মজীবী মানুষের পক্ষে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করা সম্ভব নয়। বরং যারা বেকার বা অবসর সময় বেশি পায়, তারাই বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করে বাসায় জমা রাখছে। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘সন্ত্রাসী কার্যক্রমের’ সঙ্গে তুলনা করেন।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য মো. সফিকুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মো. রবিউল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. মোসলেম উদ্দিন সরকারসহ অন্যান্য নেতারা। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরাও এতে অংশ নেন।

তেল সংকট

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান আখতারুজ্জামান মিয়ার

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া তেল সংকট ও মজুতদারদের নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, যারা অপ্রয়োজনীয়ভাবে তেল সংগ্রহ করে ঘরে মজুত রাখছে, তারাই প্রকৃতপক্ষে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে পাকেরহাট সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ছয়টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি তার বক্তব্যে দাবি করেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখন শুরুতে কিছু সমস্যা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হয়েছে। অর্থনীতি শক্তিশালী হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে এবং দেশ একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে এসেছে। তবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে না পারার কারণে সেই উন্নয়ন ধারাবাহিকভাবে ধরে রাখা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, কর্মজীবী মানুষের পক্ষে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করা সম্ভব নয়। বরং যারা বেকার বা অবসর সময় বেশি পায়, তারাই বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করে বাসায় জমা রাখছে। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘সন্ত্রাসী কার্যক্রমের’ সঙ্গে তুলনা করেন।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য মো. সফিকুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মো. রবিউল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. মোসলেম উদ্দিন সরকারসহ অন্যান্য নেতারা। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরাও এতে অংশ নেন।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ