মুন টাইমস নিউজ

খেলাধুলা

রিয়াল মাদ্রিদের কোচ হতে পারেন স্কালোনি! দাবি স্প্যানিশ গণমাধ্যমের

 আগামী ফিফা বিশ্বকাপের পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখা যেতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

মাঠের সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার অধীনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর লা লিগার শিরোপাও হাতছাড়া হতে চলেছে দলটির। টানা দুই মৌসুম কোনো বড় শিরোপা জিততে না পারায় আরবেলোয়ার বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। এমন পরিস্থিতিতে নতুন কোচের সন্ধানে থাকা মাদ্রিদ কর্তৃপক্ষ স্কালোনির দিকে হাত বাড়িয়েছে বলে জানা গেছে।

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে লিওনেল স্কালোনি এখন সবচেয়ে শক্তিশালী প্রার্থী। স্প্যানিশ সাংবাদিক মানোলো লামা 'কাদেনা কোপ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি ইতিমধ্যেই স্কালোনির সঙ্গে প্রাথমিক যোগাযোগ সেরে ফেলেছে।

'এল টারটুলিয়ন' প্রোগ্রামে লামা নিশ্চিত করে বলেন "আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে, রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছে।"

কোচ

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

রিয়াল মাদ্রিদের কোচ হতে পারেন স্কালোনি! দাবি স্প্যানিশ গণমাধ্যমের

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

 আগামী ফিফা বিশ্বকাপের পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখা যেতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

মাঠের সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার অধীনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর লা লিগার শিরোপাও হাতছাড়া হতে চলেছে দলটির। টানা দুই মৌসুম কোনো বড় শিরোপা জিততে না পারায় আরবেলোয়ার বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। এমন পরিস্থিতিতে নতুন কোচের সন্ধানে থাকা মাদ্রিদ কর্তৃপক্ষ স্কালোনির দিকে হাত বাড়িয়েছে বলে জানা গেছে।

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে লিওনেল স্কালোনি এখন সবচেয়ে শক্তিশালী প্রার্থী। স্প্যানিশ সাংবাদিক মানোলো লামা 'কাদেনা কোপ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি ইতিমধ্যেই স্কালোনির সঙ্গে প্রাথমিক যোগাযোগ সেরে ফেলেছে।

'এল টারটুলিয়ন' প্রোগ্রামে লামা নিশ্চিত করে বলেন "আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে, রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছে।"

মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ