নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) এবারের আসরে খেলছেন একাধিক বাংলাদেশি। তাদের মধ্যে রিপন মণ্ডল, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ সাইফউদ্দিনকে এনপিএলের মাঝপথে দেশে ফিরে আসতে হচ্ছে। এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক স্কোয়াডে আছেন তারা। এ কারণে দেশে ফিরতে হচ্ছে তাদের।
আগামীকাল থেকে শুরু হবে ১৯ ক্রিকেটারদের ক্যাম্প। এনপিএলে ইমন ছিলেন জনকপুর বোল্টসে। কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। সাইফউদ্দিন খেলছিলেন পোখারা এভেঞ্জার্সের হয়ে। রিপন কাঠমান্ডুর হয়ে খেলেছেন জোড়া ম্যাচ।
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও থাকছে শ্রীলঙ্কা, আফগানিস্তানের ‘এ’ দল এবং হংকংয়ের জাতীয় দল। এছাড়া ‘বি’ গ্রুপে থাকছে ভারত, পাকিস্তানের ‘এ’ দল এবং নেপাল ও সংযুক্ত আরব আমিরাত জাতীয় দল।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) এবারের আসরে খেলছেন একাধিক বাংলাদেশি। তাদের মধ্যে রিপন মণ্ডল, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ সাইফউদ্দিনকে এনপিএলের মাঝপথে দেশে ফিরে আসতে হচ্ছে। এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক স্কোয়াডে আছেন তারা। এ কারণে দেশে ফিরতে হচ্ছে তাদের।
আগামীকাল থেকে শুরু হবে ১৯ ক্রিকেটারদের ক্যাম্প। এনপিএলে ইমন ছিলেন জনকপুর বোল্টসে। কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। সাইফউদ্দিন খেলছিলেন পোখারা এভেঞ্জার্সের হয়ে। রিপন কাঠমান্ডুর হয়ে খেলেছেন জোড়া ম্যাচ।
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও থাকছে শ্রীলঙ্কা, আফগানিস্তানের ‘এ’ দল এবং হংকংয়ের জাতীয় দল। এছাড়া ‘বি’ গ্রুপে থাকছে ভারত, পাকিস্তানের ‘এ’ দল এবং নেপাল ও সংযুক্ত আরব আমিরাত জাতীয় দল।

আপনার মতামত লিখুন