মুন টাইমস নিউজ

খেলাধুলা

জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত, সম্ভাবনা ‘শতভাগ’

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত, সম্ভাবনা ‘শতভাগ’

বাংলাদেশের ভারত সফর পিছিয়েছে কয়েবার। সবশেষ চলতি বছরের আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেপ্টেম্বরের শুরুতে সাদা বলের সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। পরে জানা গেছে, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।

এবার সেই বিষয়ে বিস্তারিত জানা গেল। দুই বোর্ডের সঙ্গে নিয়মিত আলাপচারিতা চলছে এই নিয়ে। বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন এই সিরিজ হওয়ার সম্ভাবনা শতভাগ। তিনি বলছিলেন, ‘আমরা শতভাগ আশাবাদী জানুয়ারির সিরিজ নিয়ে। একদম শুরুর দিন থেকেই পরিকল্পনা হচ্ছে। সাদা বলের ৬ ম্যাচ হবে, দুই ভেন্যুতে।’

২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে পরবর্তীতে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি ঘোষণা করেছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ভারত। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সফরও স্থগিত হয়ে যায়।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত, সম্ভাবনা ‘শতভাগ’

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের ভারত সফর পিছিয়েছে কয়েবার। সবশেষ চলতি বছরের আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেপ্টেম্বরের শুরুতে সাদা বলের সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। পরে জানা গেছে, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।

এবার সেই বিষয়ে বিস্তারিত জানা গেল। দুই বোর্ডের সঙ্গে নিয়মিত আলাপচারিতা চলছে এই নিয়ে। বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন এই সিরিজ হওয়ার সম্ভাবনা শতভাগ। তিনি বলছিলেন, ‘আমরা শতভাগ আশাবাদী জানুয়ারির সিরিজ নিয়ে। একদম শুরুর দিন থেকেই পরিকল্পনা হচ্ছে। সাদা বলের ৬ ম্যাচ হবে, দুই ভেন্যুতে।’

২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে পরবর্তীতে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি ঘোষণা করেছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ভারত। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সফরও স্থগিত হয়ে যায়।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ