এএফসি চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে উজবেকিস্তানে পাড়ি জমিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। তবে এ সফরে দলের সঙ্গে যাননি দলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আজ সোমবার (২ নভেম্বর) রাতে তাশখন্দে স্বাগতিক ক্লাব পাকতাকোরের বিপক্ষে এই পর্তুগিজ ফরোয়ার্ডকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে সৌদি ক্লাবটিকে।
শুধু রোনালদো একাই নন, উজবেকিস্তান সফরে আল নাসরের স্কোয়াডে রাখা হয়নি তারকা ফরোয়ার্ড কিংসলে কোমান ও ডিফেন্ডার মোহামেদ সিমাকানকেও।
দলের কোচ আঙ্গে পোস্তেকোগলু জানিয়েছেন, টানা ম্যাচের ক্লান্তি, অতিরিক্ত খেলার চাপ এবং দীর্ঘ ভ্রমণের ধকল এড়াতেই এই তিন তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ইএসপিএন জানিয়েছে, মূলত মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা শঙ্কার কারণেই পর্তুগিজ এই মহাতারকাকে তাশখন্দে নিয়ে যাওয়া হয়নি।
সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে ফুটবলেও। গত সপ্তাহে সৌদি ক্লাব আল নাসরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে রিয়াদে যেতে অস্বীকৃতি জানিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল। যার ফলে শেষ মুহূর্তে ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
তাছাড়া গত ১২ অক্টোবর রিয়াদে আল নাসরের একটি ম্যাচ চলাকালীন ক্ষেপণাস্ত্র হামলার খবরের জেরে ম্যাচটি এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে আগামী বছরের এশিয়ান কাপ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সৌদি আরবে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুয়েনাসা মিয়ামোতো গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এই মুহূর্তে সৌদি আরবে এত বড় টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন হবে। তবে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন, তারা আগামী নভেম্বরের শেষ পর্যন্ত পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এমনকি পরিস্থিতি অনুকূলে না থাকলে টুর্নামেন্টটি এক বছর পিছিয়ে ২০২৮ সালে আয়োজনের সুযোগও খোলা রেখেছে এএফসি।
এদিকে এএফসি চ্যাম্পিয়নস লিগের পশ্চিম অঞ্চলের পয়েন্ট টেবিলে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই আল নাসর। অঞ্চলের পাঁচটি সৌদি ক্লাবের মধ্যে তাদের অবস্থান সবার নিচে, নয় নম্বরে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রথম ট্রফি জয়ের মিশনে থাকা দলটির জন্য পাকতাকোরের বিপক্ষে আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবারই আল খুলুদের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করে পেশাদার ফুটবলে নিজের এক হাজার গোলের মাইলফলকের আরও কাছাকাছি পৌঁছে গেছেন রোনালদো। তবে দলের হয়ে উজবেকিস্তানে যাওয়ার সুযোগ না থাকায় ৯৮৫ গোল নিয়ে আপাতত রিয়াদেই দিন কাটাচ্ছেন সিআরসেভেন।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন