মুন টাইমস নিউজ

খেলাধুলা

ইরানি ফুটবলারদের বিমান অবতরণে ইরাকের আপত্তি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
ইরানি ফুটবলারদের বিমান অবতরণে ইরাকের আপত্তি

ইরান ও ফিলিস্তিনের মধ্যকার আসন্ন প্রীতি ম্যাচকে ঘিরে নতুন জটিলতা তৈরি হয়েছে। ইরাকি শহর বসরায় নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি ইরানি ফুটবল দল। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বসরা বিমানবন্দরে ইরানি ফুটবলারদের বহনকারী বিমান অবতরণের অনুমতি দেয়নি ইরাক।

গতকাল (১০ নভেম্বর)  ঘটে যাওয়া এ ঘটনার কথা বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বসরা বিমানবন্দরের দুই মুখপাত্র জানিয়েছেন, ইরানি বিমানটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাই অবতরণের অনুমতি না দেওয়ার মূল কারণ। ফলে বিমানটি ইরাকে প্রবেশ করতে না পেরে ইরানের আবাদান বিমানবন্দরে ফিরে যায়। পরে বসরায় অবস্থিত ইরানি দূতাবাস জানায়, ফুটবল দলটি এবার সড়কপথে বসরায় পৌঁছাবে। 

আগামী ১৪ নভেম্বর বসরার আন্তর্জাতিক স্টেডিয়ামে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। চারজাতি এই টুর্নামেন্টে এই দুই দলের পাশাপাশি অংশ নেবে স্বাগতিক ইরাক ও লেবানন। ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানি বিমানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর থাকায় তা লঙ্ঘনের ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাম্প্রতিক এই ঘটনা ইরাকে, ইরানি বিমান চলাচলের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব আরও স্পষ্ট করেছে। এর আগে ওয়াশিংটন ঘোষণা দিয়েছিল, ২৩ সেপ্টেম্বরের পর কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইরানি বিমান সংস্থার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখলে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে আরও চাপে ফেলার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র।

এ ধরনের মার্কিন পদক্ষেপের সম্ভাব্য প্রভাব এড়াতে গত সেপ্টেম্বরে বাগদাদ বিমানবন্দরে ইরানি ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় ইরাক। সে সময় মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, যেসব বিমানবন্দর ইরানি এয়ারলাইনসকে সেবা দেবে, সেগুলোও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এমনকি সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক ডলার লেনদেন ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হতে পারে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইরানি ফুটবলারদের বিমান অবতরণে ইরাকের আপত্তি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ