সাভারঃ সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেয় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের অন্তত ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার পর আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক এবং বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা স্বাভাবিকভাবেই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। তবে সকাল ১০টার পর হেমায়েতপুর ও আশুলিয়ার কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আশুলিয়ার বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।
ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে শারমিন গ্রুপ, নেক্সট কালেকশন, স্টারলিং, ওয়াইপি আশুলিয়া লিমিটেড, রেজা গার্মেন্টস, হলিউড, ছাদ ফ্যাশন, ডেবোনিয়ার, দি রোজ অ্যাপারেলস লিমিটেড, ট্রাউজার, প্রাণ-আরএফএলের সাবিহা, নিট এশিয়া, ইয়াগী বাংলাদেশ ও ফ্যাশন ইট। এ ছাড়া সাভারের হেমায়েতপুর এলাকার কয়েকটি কারখানায়ও ছুটি ঘোষণা করা হয়েছে।
কারখানায় ছুটি ঘোষণার পর বিক্ষুব্ধ শ্রমিকরা ফটক ছেড়ে সড়কে নেমে অন্য কারখানাও বন্ধের চেষ্টা করেন। হেমায়েতপুরে এ কে এইচ গ্রুপ ও ববস গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা যমুনা গার্মেন্টসের (শামস স্টাইলিং গ্রুপ) সামনে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা চালান।
অন্যদিকে, সকালে শ্রমিকরা আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নেন। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হেমায়েতপুর এলাকায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সামগ্রিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জামগড়া এলাকা ছাড়া অন্য সব জায়গার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সাভারের হেমায়েতপুরে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাভার ও আশুলিয়া মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ২০ থেকে ২২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন