সাভারঃ আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলার উত্তর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পার্বত্য কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার সদর থানার ডাইলপট্টি মসজিদ সংলগ্ন বস্তি এলাকার রিপন ইসলামিক ছেলে মোঃ আসিফ ইসলাম @ ইছা (২৫) ও ঢাকা জেলার আশুলিয়া থানা জামগড়া মোল্লাপাড়া এলাকার মোঃ হুমায়ন কবির বাবুর ছেলে মোঃ ফারহান শেখ (২১)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মাদকের একটি চালান ক্রয়-বিক্রয় হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী আসিফ ইসলাম @ ইছা ও মোঃ ফারহান শেখ নামের দুই জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যাহার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ্য ২০ হাজার টাকা।
ডিবি পুলিশ আরো জানায়, আটককৃত আসামির পিছিপিয়ার পর্যালোচনা করে দেখা যায় আসিফ ইসলাম @ ইছা এর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন,আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন