গোপালগঞ্জ জেলা সদর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুর ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দিনভর সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়, পাটগাতী বাসস্ট্যান্ড ও টুঙ্গিপাড়া মোড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সর্বশেষ আজ বুধবার সকাল পর্যন্ত জেলায় বিজিবি মোতায়েন রয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এর আগে সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেখানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। কাশিয়ানী উপজেলার কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা, পোনা ও মাজড়ার মধ্যবর্তী স্থান এবং ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায়ও টায়ার জ্বালানো ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এদিকে, সোমবার রাত থেকেই জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের জেলা স্কুল, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টুঙ্গিপাড়াসহ ঝুঁকিপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে। সোমবার রাতের নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন