গাজীপুরের শিল্পাঞ্চলের কারখানাগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজ বুধবার (১১ নভেম্বর) সকালে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। শিল্প এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরবি) ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানার মধ্যে গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) শ্রমিক অসন্তোষের কারণে ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে আজ বুধবার সকাল থেকে সেসব কারখানাসহ সব প্রতিষ্ঠানে যথারীতি কাজ শুরু হয়েছে এবং কারখানা খোলা রাখা হয়েছে।
সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাজীপুরের সার্বিক শিল্প এলাকার পরিবেশ সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনো অংশেই যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়নি, গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ অঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে দুই হাজারের বেশি পোশাক কারখানা রয়েছে। গতকাল শ্রমিক অসন্তোষের কারণে ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে আজ বুধবার কোনো ধরনের শ্রমিক অসন্তোষ না থাকায় ওই কারখানাগুলো খোলা রাখা হয়েছে। শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন এবং নিয়মিত কাজ করছেন।
পুলিশ সুপার আরও বলেন, শিল্পাঞ্চলগুলোর পাশাপাশি সড়কের মোড়ে মোড়ে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। গার্মেন্টস শিল্পের সুরক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন