মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবি মোতায়েন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবি মোতায়েন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের ৩ দফা দাবিতে শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১১ নভেম্বর) সকালে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের বেরন ও ছয়তলা এলাকার পাঁচটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরবর্তীতে শ্রমিকরা আশপাশের গলিতে ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকরা পুলিশের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারে (এপিসি) হামলা চালালে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি অবনতির দিকে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকাল থেকেই বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ পর্যায়ক্রমে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

আন্দোলনরত শ্রমিকরা দাবি জানান, সরকার যে মজুরি বোর্ড গঠন করেছে, সেই বোর্ডকে অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে নতুন মজুরি ঘোষণা করতে হবে।

অন্যদিকে কারখানা মালিকদের বক্তব্য, মজুরি বোর্ডের কার্যক্রম চলমান এবং আগামী ডিসেম্বর থেকেই শ্রমিকরা নতুন মজুরি পাবেন। তা সত্ত্বেও চলমান অসন্তোষের মুখে তারা শ্রম আইনের ১৩(১) ধারার অধীনে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন। উল্লিখিত আইন অনুযায়ী, ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, প্রতিদিন শ্রমিকরা কারখানায় ঢুকে কাজ বন্ধ রেখে বেরিয়ে যাওয়ায় দৈনিক দেড় থেকে দুই কোটি টাকার ক্ষতি হচ্ছে। এর ফলে কার্যাদেশ কমে যাওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা নষ্ট হচ্ছে, যা অব্যাহত থাকলে ভবিষ্যতে কারখানা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

সার্বিক অবস্থা বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, শিল্পাঞ্চলে পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সব কারখানার ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ