মুন টাইমস নিউজ

রাজধানী

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৬

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৬

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার, ইয়াবা, মদ ও বিয়ারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১১ নভেম্বর) ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৮০ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ২২ জন এবং গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছেন।

অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩ হাজার ৮১টি ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, একটি বাস, পাঁচটি মোটরসাইকেল ও ১৪টি মুঠোফোন উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৬

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার, ইয়াবা, মদ ও বিয়ারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১১ নভেম্বর) ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৮০ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ২২ জন এবং গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছেন।

অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩ হাজার ৮১টি ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, একটি বাস, পাঁচটি মোটরসাইকেল ও ১৪টি মুঠোফোন উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ