বৃষ্টির প্রভাবে রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ ঢাকার অবস্থান ২৫তম।
আজ বুধবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
সংস্থাটির লাইভ বায়ুমান সূচক অনুযায়ী, আজ ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ৭৮। এই স্কোরের ভিত্তিতে রাজধানীর বাতাসকে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ শ্রেণিতে রাখা হয়েছে। সাম্প্রতিক বৃষ্টির কারণে বাতাসে দূষণের মাত্রা কমে আসায় বায়ুমানের এই উন্নতি হয়েছে।
অন্যদিকে, বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৪৫৩, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের অন্তর্ভুক্ত। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ২২২৪। শহরটির বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। একই শ্রেণিতে রয়েছে তৃতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতা। শহরটির স্কোর ১৭৯।
তালিকার শীর্ষ পাঁচে আরও রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটার ও নেদারল্যান্ডসের রটারডাম। যথাক্রমে ১৬০ ও ১৪৯ স্কোর নিয়ে শহর দুটি চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে। এ ছাড়া সাংহাই, উহান, কাবুল ও মুম্বাইয়ের মতো শহরও দূষণের তালিকায় ওপরের দিকে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন