২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় মোট ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।
মামলার ৪১ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্য ৩০ জনকে পলাতক ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হাসানুল হক ইনু ছাড়াও রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা।
অন্যদিকে পলাতক আসামিদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, পুলিশ ও র্যাবের সাবেক কর্মকর্তাদের নাম রয়েছে। তালিকায় আছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, হাসান মাহমুদ খন্দকার ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক র্যাব কর্মকর্তা মো. মোখলেছুর রহমানসহ অনেকে।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযান এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে মামলাটি করা হয়েছে। এতে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের অন্যান্য স্থানে হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, তদন্তে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরে ১৬ সেপ্টেম্বর পলাতক ৩০ আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে তারা হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল তাদের পলাতক ঘোষণা করেন। পাশাপাশি তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন