মুন টাইমস নিউজ

আবহাওয়া

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

দেশের ছয় অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করতে পারে। এ সময় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের আওতায় রাখা হয়েছে।

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস