মুন টাইমস নিউজ

খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। তবে আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমের।

মঙ্গলবার অনুশীলনের সময় আঙুলে চোট পান মুশফিক। নেটে বল ছোড়ার সময় একটি বল তাঁর আঙুলে আঘাত করে। ব্যথা পেয়ে তর্জনীতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। এরপর আর ব্যাটিং অনুশীলনে ফেরেননি এই অভিজ্ঞ ক্রিকেটার।

এর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, মুশফিকের না খেলার কোনো কারণ নেই। তবে শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই প্রথম টেস্টের একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

মুশফিকের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস।

এই ম্যাচে তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম ইসলামকে নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। তাঁদের সঙ্গে পেস বিভাগে রয়েছেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে নিজেদের মাঠে ভালো শুরুর লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। তবে আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমের।

মঙ্গলবার অনুশীলনের সময় আঙুলে চোট পান মুশফিক। নেটে বল ছোড়ার সময় একটি বল তাঁর আঙুলে আঘাত করে। ব্যথা পেয়ে তর্জনীতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। এরপর আর ব্যাটিং অনুশীলনে ফেরেননি এই অভিজ্ঞ ক্রিকেটার।

এর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, মুশফিকের না খেলার কোনো কারণ নেই। তবে শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই প্রথম টেস্টের একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

মুশফিকের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস।

এই ম্যাচে তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম ইসলামকে নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। তাঁদের সঙ্গে পেস বিভাগে রয়েছেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে নিজেদের মাঠে ভালো শুরুর লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ