মুন টাইমস নিউজ

খেলাধুলা

এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা

চীন ও মালয়েশিয়ার পর এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারলো বাংলাদেশ নারী হকি দল। টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা তৃতীয় পরাজয়। 

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই তিন গোল করে এগিয়ে যায় কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারে আরও তিন গোল করে দলটা।

বিরতির পরও বাংলাদেশের রক্ষণে চাপ কমায়নি দক্ষিণ কোরিয়া। তৃতীয় কোয়ার্টারে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। শেষ কোয়ার্টারেও আসে একটি গোল। শেষ পর্যন্ত ৮-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে আরও দুটি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিপক্ষে এবং ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে রিয়ারা।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চীন ও মালয়েশিয়ার পর এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারলো বাংলাদেশ নারী হকি দল। টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা তৃতীয় পরাজয়। 

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই তিন গোল করে এগিয়ে যায় কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারে আরও তিন গোল করে দলটা।

বিরতির পরও বাংলাদেশের রক্ষণে চাপ কমায়নি দক্ষিণ কোরিয়া। তৃতীয় কোয়ার্টারে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। শেষ কোয়ার্টারেও আসে একটি গোল। শেষ পর্যন্ত ৮-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে আরও দুটি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিপক্ষে এবং ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে রিয়ারা।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ