মুন টাইমস নিউজ

খেলাধুলা

গোল বন্যার ম্যাচে ভারতকে ৪-৩ ব্যবধানে হারালো ব্রাজিল

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
গোল বন্যার ম্যাচে ভারতকে ৪-৩ ব্যবধানে হারালো ব্রাজিল

ভারতের কেরালার জওহরলাল নেহরু স্টেডিয়াম যেন এক টুকরো রিও ডি জেনিরো হয়ে উঠেছিল। গতকাল ‘রিটার্ন অব দ্য টাইটান্স’ সিরিজের এক প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল লেজেন্ডস ও ইন্ডিয়ান অল স্টারস। রোমাঞ্চ আর উত্তেজনায় ভরপুর সেই ম্যাচে সাত গোলের থ্রিলারে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে লাতিন আমেরিকার ফুটবল কিংবদন্তিরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের ফুটবলারদের পায়ে পুরোনো সেই জাদুর ছোঁয়া দেখতে পেয়ে গ্যালারির দর্শকরা বুঁদ হয়ে ছিলেন। খেলার ১৪ মিনিটে কেরালার স্থানীয় তারকা সি.কে. বিনেত দারুণ এক ফিনিশিংয়ে স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দিলে স্টেডিয়ামজুড়ে আনন্দের জোয়ার বয়।

তবে সেই স্বস্তি বেশিক্ষণ টিকতে দেয়নি ব্রাজিলিয়ানরা। ২১ মিনিটে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে স্কোরলাইন সমতায় ফেরান রোনালদিনহো। এরপর থেকেই ম্যাচের লাগাম নিজেদের হাতে তুলে নেন ফার্নানদিনহো। একে একে দুর্দান্ত তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, যা ব্রাজিলকে ৪-১ গোলের শক্ত লিড এনে দেয়। শেষ দিকে সি.কে. বিনেত নিজের দ্বিতীয় গোলটি করার পর অন্তিম মুহূর্তে অসীম বিশ্বাস আরও একটি গোল শোধ করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ভারতীয় একাদশ।

কেবল মাঠের ৯০ মিনিটের ফুটবল নয়, এই লড়াইয়ের মূল আকর্ষণ ছিল দুই দলের ডাগআউট ও একাদশের তারকার সমাহার। প্রায় এক দশক পর কেরালায় পা রাখা রোনালদিনহোর পায়ের জাদু দেখার জন্য মুখিয়ে ছিল দর্শকরা। তার সঙ্গে মাঠে ছিলেন ১৯৯৯ সালের ব্যালন ডি'অর জয়ী রিভালদো, এদমিলসন ও পাওলো সার্জিওদের মতো বিশ্বজয়ীরা।

ম্যাচ শেষে ভারতের আই.এম. বিজয়ন ও বাইচুং ভুটিয়ারা রিভালদোদের সঙ্গে ক্যামেরাবন্দি হতে ব্যস্ত সময় পার করেন। গত বছর চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম আসরে ব্রাজিল ২-১ ব্যবধানে জিতেছিল, আর কোচির এই দ্বিতীয় লড়াইয়ে গোলের ফুলঝুরি ফুটিয়ে ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের তৃষ্ণা মিটিয়ে দিল এই কিংবদন্তিরা।

এদিকে সামনে আরও একবার ভারতের বিপক্ষে ব্রাজিলের লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। আগামী ৩ অক্টোবর ২০২৬ কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভারতের জাতীয় দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গোল বন্যার ম্যাচে ভারতকে ৪-৩ ব্যবধানে হারালো ব্রাজিল

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতের কেরালার জওহরলাল নেহরু স্টেডিয়াম যেন এক টুকরো রিও ডি জেনিরো হয়ে উঠেছিল। গতকাল ‘রিটার্ন অব দ্য টাইটান্স’ সিরিজের এক প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল লেজেন্ডস ও ইন্ডিয়ান অল স্টারস। রোমাঞ্চ আর উত্তেজনায় ভরপুর সেই ম্যাচে সাত গোলের থ্রিলারে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে লাতিন আমেরিকার ফুটবল কিংবদন্তিরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের ফুটবলারদের পায়ে পুরোনো সেই জাদুর ছোঁয়া দেখতে পেয়ে গ্যালারির দর্শকরা বুঁদ হয়ে ছিলেন। খেলার ১৪ মিনিটে কেরালার স্থানীয় তারকা সি.কে. বিনেত দারুণ এক ফিনিশিংয়ে স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দিলে স্টেডিয়ামজুড়ে আনন্দের জোয়ার বয়।

তবে সেই স্বস্তি বেশিক্ষণ টিকতে দেয়নি ব্রাজিলিয়ানরা। ২১ মিনিটে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে স্কোরলাইন সমতায় ফেরান রোনালদিনহো। এরপর থেকেই ম্যাচের লাগাম নিজেদের হাতে তুলে নেন ফার্নানদিনহো। একে একে দুর্দান্ত তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, যা ব্রাজিলকে ৪-১ গোলের শক্ত লিড এনে দেয়। শেষ দিকে সি.কে. বিনেত নিজের দ্বিতীয় গোলটি করার পর অন্তিম মুহূর্তে অসীম বিশ্বাস আরও একটি গোল শোধ করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ভারতীয় একাদশ।

কেবল মাঠের ৯০ মিনিটের ফুটবল নয়, এই লড়াইয়ের মূল আকর্ষণ ছিল দুই দলের ডাগআউট ও একাদশের তারকার সমাহার। প্রায় এক দশক পর কেরালায় পা রাখা রোনালদিনহোর পায়ের জাদু দেখার জন্য মুখিয়ে ছিল দর্শকরা। তার সঙ্গে মাঠে ছিলেন ১৯৯৯ সালের ব্যালন ডি'অর জয়ী রিভালদো, এদমিলসন ও পাওলো সার্জিওদের মতো বিশ্বজয়ীরা।

ম্যাচ শেষে ভারতের আই.এম. বিজয়ন ও বাইচুং ভুটিয়ারা রিভালদোদের সঙ্গে ক্যামেরাবন্দি হতে ব্যস্ত সময় পার করেন। গত বছর চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম আসরে ব্রাজিল ২-১ ব্যবধানে জিতেছিল, আর কোচির এই দ্বিতীয় লড়াইয়ে গোলের ফুলঝুরি ফুটিয়ে ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের তৃষ্ণা মিটিয়ে দিল এই কিংবদন্তিরা।

এদিকে সামনে আরও একবার ভারতের বিপক্ষে ব্রাজিলের লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। আগামী ৩ অক্টোবর ২০২৬ কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভারতের জাতীয় দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ