সাভারঃ আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ, অন্যায় ভাবে ছাঁটাই বাতিলসহ ৯ দফা দাবিতে আজও শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
হা-মীম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নেক্সট কালেকশন, স্টারলিং স্টাইল, সেতারা, ইয়াগি বাংলাদেশসহ বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
শ্রমিকদের দাবি, সরকার মজুরি বোর্ড গঠন করছে, সেই বোর্ডকে এই মুহূর্তে দাবি মেনে নতুন মজুরি ঘোষণা করতে হবে।
এসময় শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এসময় হা-মীম গ্রুপের নেক্সট ওয়াশ লি. এর রাকিব হাসান (২৫) নামে এক শ্রমিককে আটক করে পুলিশ।
এদিকে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ সদস্যসহ মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।
এদিকে চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নিউএইজ গ্রুপ ও অরুনিমা গ্রুপের অধিনস্থ আশুলিয়ায় অবস্থিত সকল কারখানাসমূহ এবং এম এম নীট ওয়্যার লি. বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১৩(১) মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানাসমূহ বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া জানান, আইরিশ ফ্যাশন, লুসাকা গ্রুপ,ভিনটেজ গার্মেন্টস, হলিউড গার্মেন্টস,যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। শিল্পাঞ্চলে নাশকতা সৃষ্টির অভিযোগে পর্যন্ত শতাধিক গ্রেফতার করা হয়েছে।
এদিকে, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সদস্য সচিব রফিকুল ইসলাম সুজন অবিলম্বে মজুরি বোর্ডের সদস্য কর্তৃক প্রস্তাবিত মজুরি কাঠামো দ্রুত ঘোষণা এবং গ্রেফতারকৃত গার্মেন্টস শ্রমিক ও নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন ।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন