ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। দলের বিপর্যস্ত পরিস্থিতিতে ২৪২ রানের অনবদ্য ইনিংস খেলে নতুন ইতিহাস গড়েন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত হার এড়িয়ে ম্যাচ ড্র করতে সক্ষম হয় বাংলাদেশ। যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে না পারার আক্ষেপটা রয়েই গেছে তার মনে।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত একটি ভিডিও বার্তায় নিজের অনুভূতি জানাতে গিয়ে হৃদয় বলেন, দলের কঠিন সময়ে অবদান রাখতে পেরে তিনি সন্তুষ্ট। তবে জয় পেলে এই অর্জনের আনন্দ আরও বেড়ে যেত। তার ভাষায়, ‘আলহামদুলিল্লাহ, যেহেতু দলের জন্য অবদান রাখতে পেরেছি, একইসঙ্গে দলের একটা সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে পেরে খুব ভালো লাগছে। তবে দিনশেষে ম্যাচটা জিততে পারলে আরও বেশি ভালো লাগত।’
এত বড় ইনিংস খেলবেন, এমনটা আগে থেকে কল্পনাও করেননি হৃদয়। ব্যক্তিগত সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থেকেই এসেছে এই সাফল্য। নিজের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘অনেকেরই ইচ্ছে থাকে, আসলে প্রত্যেক খেলোয়াড়ই সব সময় নিজের সেরাটা দিতে চায়। আমি যেটা করেছি, সেটা নিজেও আগে জানতাম না যে করতে পারব। এটা আমার রিজিকে ছিল। নিজের সামর্থ্যের মধ্যে যেটুকু ছিল, সেটাই চেষ্টা করেছি। তবে যেটা বললাম, ম্যাচটা জিততে পারলে সবচেয়ে বেশি ভালো লাগত।’
ব্যক্তিগত রেকর্ড কিংবা আড়াইশ রানের মাইলফলক ছুঁতে না পারা নিয়ে কোনো হতাশা পুষে রাখতে চান না এই ক্রিকেটার। বরং যা অর্জন করেছেন, সেটাকেই সৃষ্টিকর্তার উপহার হিসেবে দেখছেন তিনি। হৃদয়ের মতে, মাইলফলক নিয়ে অতিরিক্ত ভাবনা খেলোয়াড়ের মধ্যে অপ্রয়োজনীয় হতাশা তৈরি করতে পারে। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘আল্লাহ আমাকে যা দিয়েছেন, সেটার জন্য শুকরিয়া। সত্যি কথা বলতে আড়াইশ হয়নি বা একশ হয়নি, এ ধরনের চিন্তা না করাই ভালো। এসব চিন্তা করলে নিজের ওপর বেশি হতাশা আসে। সব মিলিয়ে যা হয়েছে, যতটুকু হয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ। তবে চেষ্টা থাকবে পরবর্তীতে আরও ভালো কিছু করার, ইনশাআল্লাহ।’
এদিকে মাঠে উপস্থিত দর্শকদের ভালোবাসা ও সমর্থনও খেলোয়াড়দের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলে বলে মনে করেন হৃদয়। বিশেষ করে পাঁচ দিনের টেস্ট ম্যাচে দর্শকদের নিয়মিত উপস্থিতি পুরো দলকে বাড়তি অনুপ্রেরণা জোগায়। দেশের হয়ে খেলার দায়িত্ব ও সমর্থকদের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘যখন একটা দেশের প্রতিনিধিত্ব করবেন, দেশের হয়ে খেলবেন, তখন দেশের মানুষের অনেক আশা থাকাটাই স্বাভাবিক। সবাই অনেক কষ্ট করে খেলা দেখতে আসেন। টেস্ট খেলা পাঁচ দিনের খেলা। এতদিন ধরে দর্শকেরা মাঠে এসে দলকে সমর্থন করছেন। পাঁচ দিনের একটা টেস্টে দর্শকরা এসে দলকে সমর্থন করলে সেটা শুধু আমাকে নয়, পুরো দলকেই আরও উজ্জীবিত করে।’
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন