ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে আবেদন করেছেন। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আইনজীবীর মাধ্যমে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
আজ সোমবার (৮ নভেম্বর) পাঠানো একটি চিঠি পর্যালোচনা করে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এবারই প্রথম সামনে এসেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠিয়েছেন। এতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পরিচয়পত্র ও ভ্রমণ নথি দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ অনুযায়ী বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোর বিষয়ও আবেদনে তুলে ধরেছেন আইনজীবীরা। তারা আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।
এর আগে গত ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতেই দেশে ফিরতে চান। তবে তার প্রত্যাবর্তনের নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি।
আওয়ামী লীগের নেতারা রয়টার্সকে জানিয়েছেন, দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান তারা। প্রক্রিয়াগুলো শেষ হওয়ার পর প্রত্যাবর্তনের সময় নির্ধারণ করা হতে পারে।
এদিকে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সংবাদমাধ্যমটির বিশ্লেষণ অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। একই সঙ্গে তার প্রত্যাবর্তনের বিষয়টি বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। তাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপড়েন চলছে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন